না ফেরার দেশে চলে গেছেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শব্দসৈনিক ও প্রখ্যাত সংগীতশিল্পী বুলবুল মহলানবীশ।
শুক্রবার (১৪ জুলাই) ভোর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বিশিষ্ট সংগীতশিল্পী লীনু বিল্লাহ মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, কৃতী শিল্পী ও সংগঠক বুলবুল মহলানবীশ ১৯৫৩ সালের ১০ মার্চ বিক্রমপুরে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও মাস্টার্স করেছেন। দেশে-বিদেশে শিক্ষকতা করেছেন দীর্ঘদিন।
সঙ্গীতে অবদানের জন্য সম্মাননা ও পদক পেয়েছেন। ছড়া, কবিতা, প্রবন্ধ, ভ্রমণ ও মুক্তিযুদ্ধের স্মৃতিসহ বিভিন্ন বিষয়ে তার ১০টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকালে সেই সময়কার রেসকোর্স ময়দানে যখন পাক হানাদার বাহিনী আত্মসমর্পন করছিল ঠিক সেই মাহন্দ্রেক্ষণে কলকাতার বালিগঞ্জের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয় ‘বিজয় নিশান উড়ছে ঐ- গানটি। বাঙালির বিজয়ের ঐতিহাসিক ক্ষণে কালজয়ী গানটিতে কণ্ঠ দেয়া শিল্পীদের অন্যতম- বীর মুক্তিযোদ্ধা বুলবুল মহলানবীশ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।