চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে আগামী ২৮ আগস্ট নির্ধারণ করেছেন আদালত।
রবিবার (৯ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন। এদিন এই মামলায় সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা ছিল।
পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বিচারিক আদালতকে জানান, মামলার কার্যক্রমে উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে।
প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি পরীমণির মাদক মামলার কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেন আপিল বিভাগ।
পরীমণির বনানীর বাসায় ২০২১ সালের ৪ আগস্ট অভিযান চালায় র্যাব। পরদিন ৫ আগস্ট র্যাব বাদী হয়ে বনানী থানায় পরীমণিসহ ৩ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় দায়ের করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।