বাংলাদেশে ‘অবাধ ও সুষ্ঠু’ নির্বাচনের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় রাজনীতিবিদদের উদ্বেগ প্রকাশকে নবঔপনিবেশিকতা এবং একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা বলে মন্তব্য করেছে রাশিয়া।
বৃহস্পতিবার (৬ জুলাই) এক টুইটে এ তথ্য জানায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

টুইটে বলা হয়, আমরা লক্ষ্য করছি যে, কিছু ইউরোপীয় এবং আমেরিকান রাজনীতিবিদ বাংলাদেশে ‘অবাধ ও সুষ্ঠু’ নির্বাচনের আহ্বান জানিয়ে চিঠি দিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এটি হলো-নবঔপনিবেশিকতা এবং একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে স্পষ্ট হস্তক্ষেপের চেষ্টা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।