সকল মেনু

তিন বছর আগের বিয়ের কথা জানালেন রোশান

চিত্রনায়ক জিয়াউল রোশান তিন বছর আগে বিয়ে করেছেন। কিন্তু এতদিন খবরটি সবার অজানা ছিল। শনিবার (৬ মে) নিজের ফেইসবুকে দুটি ছবি শেয়ার করেছেন রোশান। তবে বিয়ে নিয়ে বিস্তারিত কিছুই লেখেননি রোশান।

তার প্রকাশ করা ছবির বিষয়ে জানতে ফোন করলে হলে রোশান বলেন, ‘আমরা তিন বছর আগেই বিয়ে করেছি। পাত্রীর নাম তাহসিনা ওয়াজেদ এশা।’

এ প্রসঙ্গে রোশানের সঙ্গে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে পরে কথা বলবেন বলেও জানান। পাশাপাশি কবে বিয়ে করেছেন জানতে চাইলে রোশান বলেন, ২০২০ সালের ১১ জুন বিয়ে হয়েছিল।

উল্লেখ্য, রোশান ২০১৬ সালে ‘রক্ত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা করেন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন পরীমণি। এরপর তার ‘মেকআপ’ কলকাতার ‘ককপিট’, ‘ধ্যাততেরিকি’, ‘বেপরোয়া’, ‘অপারেশন সুন্দরবন’ও ‘মুখোশ’ মুক্তি পেয়েছে। এবারের রোজার ঈদে রোশান অভিনীত ‘জ্বীন’ ও ‘পাপ’ নামের দুটি সিনেমা মুক্তি পেয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top