হটনিউজ ডেস্ক:
ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের দাশপাড়া এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা, মা ও মেয়ে নিহত হয়েছেন। আজ রবিবার সকালে সদরের দাশপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাবা মাসুদুর রহমান, মা হালিমা বেগম ও মেয়ে মেহেরুন নেছা। তারা সদর উপজেলার হরিহরপুর রোড কলেজপাড়া এলাকার বাসিন্দা।
জানা যায়, মেহেরুন রহিমানপুরের মাদ্রাসাতুল হুদায় আষ্টম শ্রেণিতে পড়ত। সকালে বাবা-মা তাকে মোটরসাইকেলে মাদ্রাসায় নিয়ে যাচ্ছিলেন। তখন এ দুর্ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।