হটনিউজ ডেস্ক:
কর্মসূচির নামে বিএনপি প্রতিবন্ধকতা তৈরি করলে নিরাপত্তা বাহিনী এর জবাব দেবে বলে মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের।
আজ রবিবার সচিবালয়ে জাতীয় শোক দিবসের আইনশৃঙ্খলাবিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপির রাজনৈতিক কৌশল আছে। তারা জান-মালের ক্ষতি করবে। এটা করতে দেব না। তারা রোজ মিটিং করছে। এতে বাধা দেব না। তবে প্রতিবন্ধকতা তৈরি করলে, নিরাপত্তা বাহিনী এর জবাব দেবে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।