হটনিউজ ডেস্ক:
ওয়েস্ট ইন্ডিজ সফরে দুঃস্বপ্নের টেস্ট ও টি-২০ সিরিজ কাটানো দল ওয়ানডে ফরম্যাটে ভিন্ন মেজাজে। প্রথম ম্যাচে ৬ উইকেটের জয়ের পর দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৯ উইকেটের রেকর্ড জয় তুলে নিয়েছেন তামিমরা। এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত করেছে সিরিজ।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় তামিম ইকবালের দল। এই ম্যাচ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ১০ জয় পেলো বাংলাদেশ।
বিস্তারিত আসছে…
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।