সকল মেনু

৪ ঘণ্টা গ্যাস বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার

হটনিউজ ডেস্ক:

শিল্প কারখানায় প্রতিদিন ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে সরকার। ১৫ দিন গ্যাস বন্ধ রাখার কথা বলা হলেও ১০ দিন পর তা প্রত্যাহার করা হলো।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। শুক্রবার থেকে আগের মতো নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে।

গ্যাস সরবরাহে ঘাটতি সমন্বয় করার লক্ষে গত ১২ এপ্রিল থেকে প্রতিদিন ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখে গ্যাস বিতরণ কোম্পানিগুলো। ১৫ দিন ৪ ঘণ্টা করে গ্যাস সরবরাহ বন্ধ রাখার কথা বলা হলেও ১০ দিন পর সেই সিদ্ধান্ত তুলে নিল সরকার। দেশে শিল্প খাতে প্রথমবারের মতো রেশনিংয়ের মাধ্যমে গ্যাস সরবরাহ করে সরকার। এর ফলে শিল্প উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হয়।

পেট্রোবাংলার বিজ্ঞপ্তিতে বলা হয়, শিল্পগ্রাহকদের বিকেল ৫টা থকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করা হলো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top