হটনিউজ ডেস্ক:
দেশে গত ২৪ ঘণ্টায় ২৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৫২ হাজার ২২৪ জনে। এই ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যাননি। ফলে করোনার মোট মৃত্যু ২৯ হাজার ১২৪ জনই রয়েছে।
আজ শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৮০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হলেন ১৮ লাখ ৯০ হাজার ২৬৪ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ৬৪ শতাংশ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।