সকল মেনু

পরকীয়ার জেরে ভাইয়ের হাতে ভাই খুন!

হটরিউজ ডেস্ক:

স্ত্রীর পরকীয়ার জেরে চাচাতো ভাই সাইদুল ইসলামকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে রংপুরের কাউনিয়া এলাকায়। এ ঘটনায় রফিকুল ইসলাম ও তার স্ত্রী বুলবুলি বেগমকে আটক করেছে থানার পুলিশ। পুলিশ বলছে, হত্যার ঘটনার সঙ্গে তারা জড়িত আছে কি না তদন্ত করে বলা যাবে। আজ শনিবার দুপুরে কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের আজম খান গ্রাম থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সাইদুল ইসলাম (২১) গ্রামের আজিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন সাইদুল ইসলাম। আত্মীয়-স্বজনরা বিভিন্ন জায়গায় খুঁজেও তাকে পাননি। এক পর্যায়ে শনিবার সকালে নিহতের জ্যাঠাতো ভাই রফিকুল ইসলামের বাড়ির উঠানে ও পাশের বাদামক্ষেতে রক্ত দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পরিবারের লোকজন।

ঘটনাস্থলে পুলিশ এসে রফিকুলের ঘরের মাটি খুঁড়ে সাইদুলের মরদেহ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর এর মূল ঘটনা বলা যাবে এবং এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করা হবে বলে জনায় পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, সাইদুলকে মাথায় ও ঘাড়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। রফিকুল ইসলামের স্ত্রী বুলবুলির সঙ্গে সাইদুল ইসলামের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া জমিজমা নিয়ে বিরোধসহ অন্য কোনো বিষয় আছে কি না তাও তদন্ত করে দেখা হচ্ছে।

রংপুর কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে সাইদুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় রফিকুল ও তার স্ত্রী বুলবুলি বেগমকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওায়া গেছে। মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top