সকল মেনু

দেশে কোনো অপকর্মকারীকে ছাড় দেয়া হবে না : আইজিপি

হটনিউজ ডেস্ক:

যশোরে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, দেশের মধ্যে কোনো অপকর্মকারীকে ছাড় দেয়া হবে না। দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখতে পুলিশকে প্রস্তুত থাকতে হবে। দেশের অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে হবে।

যশোর পুলিশ লাইন মাঠে গতকাল প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

ক্রীড়া মশাল প্রজ্জ্বলন, শপথ পাঠ, মুক্তিযুদ্ধ ও উন্নয়নমূলক ডিসপ্লে প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানকে বর্ণিলভাবে সাজানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী জীশান মির্জা ও খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন।

অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান-মেয়র, ইউনিয়ন চেয়ারম্যানদের ১০০ মিটার দৌড়, অতিথিদের দৌড়, শিশুদের বিস্কুট দৌড়, কলাগাছে ওঠার প্রতিযোগিতা ও অতিথি নারীদের বালিশ বদল খেলাসহ ২৭টি ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি ড. বেনজীর আহমেদ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top