সকল মেনু

রোজা শুরু ৩ বা ৪ এপ্রিল

হটনিউজ ডেস্ক:

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩ বা ৪ এপ্রিল পবিত্র রমজান মাস শুরু হবে। ইসলামিক ফাউন্ডেশন রমজান শুরুর সময় ৩ এপ্রিল ধরে সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে। ফাউন্ডেশনের ওয়েবসাইটে (www.islamicfoundation.gov.bd) সময়সূচি পাওয়া যাবে।

গত ৫ মার্চ ইসলামিক ফাউন্ডেশন ১৪৪৩ হিজরির রমজান মাসের সাহরি ও ইফতারের এ সময়সূচি চূড়ান্ত করে।

সময়সূচি অনুযায়ী, ৩ এপ্রিল সম্ভাব্য প্রথম রমজানে ঢাকায় সাহরির শেষ সময় ভোর রাত ৪টা ২৭ মিনিট ও ইফতারির সময় ৬টা ১৯ মিনিট।

তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ১১ মিনিট পর্যন্ত যোগ করে ও ১০ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সাহরি ও ইফতার করবেন বলে ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top