সকল মেনু

ঈশ্বরগঞ্জে দুই শিশুকে গলাকেটে হত‍্যা, মামা আটক

হটনিউজ ডেস্ক:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুই শিশুকে গলাকেটে হত‍্যা করেছে এক যুবক। এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় অপর এক শিশুকে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।

এ ঘটনায় মাহাবুব (২৫) নামে হত্যাকারী ওই যুবককে আটক করেছে স্থানীয়রা। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে শোকাবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

সোমবার (৭ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার উচাখিলা ইউনিয়নের কাজীর বলসা গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- সায়মা (৫) ও তৃপ্তি (৪)। তারা সম্পর্কে খালাতো বোন। প্রায় ৭/৮ দিন আগে তারা নানাবাড়ি বেড়াতে এসেছিল।

এর মধ‍্যে শিশু সায়মা নেত্রকোনার বাসিন্দা জাকির হোসেন ও সালমা আক্তার দম্পতির মেয়ে। অপরদিকে তৃপ্তি নান্দাইল উপজেলার জাহাঙ্গীর আলম ও হালিমা খাতুন দম্পতির মেয়ে।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর কবীর রনি জানান, খুনি মাহাবুব সম্পর্কে নিহত শিশুদের মামা।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির মিয়া এ তথ‍্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top