সকল মেনু

ইংরেজি না বলেও পাহাড় সমুদ্রসহ পৃথিবীর সবকিছু জয় করছে চীন-রাশিয়া : পরিকল্পনামন্ত্রী

হটনিউজ ডেস্ক:

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ভাষার ব্যবহারের ক্ষেত্রে কেন বাংলা ভাষা প্রাধান্য পাবে না। ইংরেজি ভাষায় কথা না বলেও চীন-রাশিয়া পৃথিবীর সবকিছু জয় করছে।

আজ রোববার (২৭ ফেব্রুয়ারি) নগরীর পরিসংখ্যান ভবনের মিলনায়তনে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২২ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, কেন ইংরেজি ভাষাকে প্রাধান্য দিতে হবে। বাংলা ব্যবহার বাংলায় হতে হবে। জাপান, রাশিয়া ও চীন কয়টা বাংলা বলে। ইংরেজি ভাষায় কথা না বলেও পাহাড় সমুদ্রসহ পৃথিবীর সবকিছু জয় করছে চীন-রাশিয়া। কেউ আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ইংরেজি ছাড়া চলে না। ইংরেজি ভাষায় ৭০ ভাগ শব্দ ল্যাটিন। ইংরেজি ভাষা পরের ওপর নির্ভরশীল। আমরা চাপ অব্যাহত রাখব বাংলা প্রচলনে। নিজেকে বাঙালি বলতে লজ্জা কী?

মন্ত্রী বলেন, দিন দিন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) গুরুত্ব বাড়ছে। পরবর্তীতে ডাটাই হবে বড় দানব। দানব সম্পদও দিতে পারে হত্যাও করতে পারে। আমি গ্রামের হাটে বাজারে গিয়ে মানুষের সঙ্গে কথা বলি তারা খবর রাখে। তারা জানতে চায়। পরিচ্ছন্ন ডাটা অনেক গুরুত্বপূর্ণ। গতকালের ডাটা আজকে চলবে না। এখন কম্পিউটার আছে এক মিলি সেকেন্ডে অনেক ডাটা প্রসেসিং করা যায়। তিন চার বছরের আগের ডাটা গ্রহণযোগ্য নয়। সময়ের তথ্য সময়ে দেওয়া প্রয়োজন।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিবিএস মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলামসহ সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top