সকল মেনু

নিজ ঘর থেকে স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার!

হটনিউজ ডেস্ক:

মাদারীপুরের কালকিনিতে নিজ ঘর থেকে এক স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জহিরুল ইসলাম (১৬) পূর্ব এনায়েতনগর ইউনিয়নের মহরুদ্দির চর এলাকার বারেক সরদারের ছেলে। সে সমিতিরহাট একে মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। তার বাবা বারেক সরদার কাতারপ্রবাসী।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের মহরুদ্দির চর এলাকায় নিহত ওই যুবকের মরদেহ নিজ ঘর থেকে উদ্ধার করা হয়।

কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল বলেন, ‘খবর পেয়ে কালকিনি থানা থেকে পুলিশ গিয়ে জহিরুলের লাশটি ঘর থেকে উদ্ধার করে। লাশের শরীরে ধারালো অস্ত্র দিয়ে গলায় কাটা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ’

ওসি বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে, এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে কিছু বলা যাবে না। ’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top