সকল মেনু

বাংলাদেশ থেকে লিবিয়ায় কর্মী ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

হটনিউজ ডেস্ক:

এখন থেকে লিবিয়ায় কর্মী পাঠানো যাবে। বাংলাদেশ থেকে লিবিয়ায় কর্মী পাঠানোর ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
আজ শুক্রবার (১১ ফেব্রুয়ারি) লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এক বার্তায় জানায়, লিবিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর ওপর আরোপিত নিষেধাজ্ঞাটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রত্যাহার করেছে।

বিষয়টি দূতাবাসের পক্ষ থেকে লিবিয়ায় বসবাসরত সব বাংলাদেশি নাগরিককে জানানো যাচ্ছে।

২০১৫ সালে বাংলাদেশিদের যুদ্ধ বিধ্বস্ত লিবিয়ায় নিরাপত্তার কারণে যেতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তবে তারপরও বাংলাদেশ থেকে অবৈধভাবে লিবিয়ায় যাওয়া অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top