হটনিউজ ডেস্ক:
যুক্তরাজ্যের লন্ডনে মঙ্গলবার নিলামে বিক্রি হয়ে গেলো ফরাসি বিপ্লবের সময়কার মহামূল্যবান দুটি টায়রা। ধারণা করা হয়, টায়রা দুটি ব্যবহার করতেন ফরাসি সম্রাট নেপোলিয়নের প্রথম স্ত্রী জোসেফিন। সিএনএন জানায়, আকর্ষণীয় টায়রা দুটো বিক্রি হয়েছে ৭ লাখ ৬০ হাজার ডলারেরও বেশি মূল্যে।
খোদাই করা রত্নপাথর দিয়ে তৈরী করা এই অলংকার দুটো মঙ্গলবার তোলা হয়েছিল ব্রিটেনের নিলামঘর সোথেবির একটি আয়োজনে। ১৯ শতকের এই দুর্লভ অলংকারগুলো পরিধান করতেন ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপার্তের প্রথম স্ত্রী জোসেফিন।
গোল্ড ও এনামেলের তৈরী টায়রাটি বিক্রি হলো ৪ লাখ ৫০ হাজার ৬শ পাউন্ডে। যা বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ১১ লাখ ২৬ হাজার টাকা। দ্বিতীয় টায়রাটিতে রয়েছে গ্রিক মিথলজির পাঁচটি দেবতার মাথা। যা বিক্রি হলো ১ অতি ৪২ লাখ ৮৭ হাজারের বেশি টাকায়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।