সকল মেনু

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ আরও বাড়লো

হটনিউজ ডেস্ক: ​

বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে৷

শুক্রবার (২১ মে) আগরতলার বাংলাদেশ মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ভারতে করোনা পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় আগামী ২৩ মে পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সীমান্ত বন্ধ থাকলেও অনাপত্তিপত্র নিয়ে দেশে ফিরতে পারবেন বাংলাদেশিরা।

উল্লেখ্য, করোনার কারণে ২৬ এপ্রিল থেকে দুই দেশের সীমান্ত বন্ধ রাখা হয়েছে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top