সকল মেনু

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ভেসে উঠল আরও এক লাশ

হটনিউজ ডেস্ক:

বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় দ্বিতীয় দিনের মাথায় আরও এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম আবদুর রহমান বেপারী (৪৫)।

মঙ্গলবার দুপুরে তল্লাশি অভিযান সমাপ্তি ঘোষণার পর বিকাল ৫টায় লাশটি ভেসে উঠলে নৌ পুলিশ সদস্যরা উদ্ধার করেন। এ নিয়ে লঞ্চডুবির ঘটনায় মোট ৩৪ জনের লাশ উদ্ধার করা হল।

নৌ পুলিশ সদরঘাট থানার এসআই মো. শহীদএ তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া নিহত আবদুর রহমান বেপারী মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির আবদুল্লাহপুরের মৃত শমসের বেপারীর ছেলে। গতকাল (সোমবার) আবদুর রহমান বেপারী সাত বছরের শিশু সিফাত ও স্ত্রী হাসিনার লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে লঞ্চডুবির ঘটনায় এক পরিবারের তিনজন প্রাণ হারালেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top