সকল মেনু

চিকিৎসাযোদ্ধাদের জন্য আলাদা কভিড হাসপাতালের দাবি বিএমএর

হটনিউজ ডেস্ক: 

করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসকসহ চিকিৎসাকর্মীদের চিকিৎসার জন্য আলাদা বিশেষায়িত হাসপাতাল নির্ধারণের দাবি জানিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন বিএমএ। এ দাবি পূরণে সংগঠনটি ৭২ ঘণ্টার সময় বেধে দিয়েছে ।

বিএমএর সভাপতি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডাক্তার এহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া বিএম এর কার্যনির্বাহী কমিটির এক সভায় খুলনায় চিকিৎসক হত্যার প্রতিবাদে কালো ব্যাজ ধারণসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বলে জানানো হয়েছে আলাদা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top