সকল মেনু

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আইসোলেশনে

হটনিউজ ডেস্ক:

করোনাভাইরাসের মতো উপসর্গ নিয়ে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

এ তথ্য নিশ্চিত করেছেন মহাপরিচালক নিজেই।

ডা. আজাদ জানান, করোনার বিষয়টি নিশ্চিত হতে তাঁর নমুনা পরীক্ষার প্রক্রিয়া চলছে। বর্তমানে করোনাভাইরাসের মতো উপসর্গ নিয়ে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি। ইতিমধ্যেই তাঁর পরিবারের একজন সদস্যের নমুনা পরীক্ষার ফলে পজিটিভ এসেছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top