
হটনিউজ ডেস্ক:
রাজধানীর কদমতলীতে মামার থাপ্পড়ে রাব্বী (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কদমতলীর জনতাবাগ এলাকা থেকে রাব্বীকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, শিশু রাব্বী কদমতলী জনতাবাগ চৌরাস্তায় তার মামার কাছে থাকতো। সেখানে তার মামার চায়ের দোকানে কাজ করতো রাব্বী।
তিনি আরো জানান, এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে যে বিকেলে চায়ের দোকানে রাব্বীর মামা তাকে চড়-থাপ্পড় মারে। তার কিছুক্ষণ পর অচেতন হয়ে পড়ে রাব্বী। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে রাব্বীর মামা পলাতক রয়েছে। বিষয় তদন্ত চলছে। মরদেহের ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।