সকল মেনু

সাংবাদিক নির্যাতন: আরডিসি নাজিম ও ২ সহকারী কমিশনার প্রত্যাহার

হটনিউজ ডেস্ক:
মধ্যরাতে ঘরের দরজা ভেঙে সাংবাদিক আরিফুল ইসলামকে নির্যাতন ও তুলে নিয়ে এনকাউন্টারের হুমিক দেয়ার ঘটনায় কুড়িগ্রাম জেলা প্রশাসনের আরডিসি (সিনিয়র সহকারী কমিশনার রাজস্ব) নাজিম উদ্দিন, সহকারী কমিশনার রিন্টু বিকাশ চাকমা ও এস এম রাহাতুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো প্রজ্ঞাপনে একথা জানানো হয়। সিনিয়র সহকারী সচিব কে এম আল-আমীনের স্বাক্ষর করা চিঠিতে এ তথ্য জানানো হয়।

এর আগে কুড়িগ্রামের ডিসি সুলতানা পারভীনকে প্রত্যাহার করার সিদ্ধান্ত হয়। তার বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top