সকল মেনু

বিমানবন্দর রেলস্টেশন এলাকায় ধর্ষণের শিকার কিশোরী

হটনিউজ ডেস্ক:

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকায় এক পথকিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। ১৪ বছর বয়সী ওই কিশোরীকে ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ভর্তি করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ঝোপঝাড়ের মধ্যে নিয়ে ওই কিশোরীকে কয়েকজন মিলে ধর্ষণ করে। পরে তাকে উদ্ধার করে শনিবার ভোর ৫টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া ওই কিশোরীর ঢামেকে ভর্তির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী গণমাধ্যমকে জানান, এ ধরনের একটি খবর পেয়েছি। বিস্তারিত জানার জন্য পুলিশ মাঠে কাজ করছে।

ওই পথকিশোরী বিমানবন্দর রেলস্টেশন এলাকায় থাকে বলে জানা গেছে।

আহত অবস্থায় ওই কিশোরীকে হাসপাতালে নিয়ে আসা আরেক কিশোর অভিযোগ করেছে রাজু, পায়তারাসহ তিনজন কিশোরীটিকে ডেকে ওই এলাকার ঝোপঝাড়ের মধ্যে ধর্ষণ করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top