
হটনিউজ ডেস্ক:
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগরি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে কানাডিয়ান প্রধানমন্ত্রীর কার্যালয় এই তথ্য জানিয়েছে। তবে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সম্পূর্ণ সুস্থ আছেন। খবর এপির।
যুক্তরাজ্য থেকে ফেরার পর ফ্লুর উপসর্গ নিয়ে তিনি চিকিৎসকদের শরণাপন্ন হন। চিকিৎসকরা তার করোনা ভাইরাসের টেস্ট করেন। এতে তারা নিশ্চিত হন সোফি করোনাভাইরাসে আক্রান্ত।
চিকিৎসকদের পরামর্শে তিনি আইসোলেশনে থাকছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুসরণ করছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।