
হটনিউজ ডেস্ক:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পিকআপভ্যানচাপায় সিএসজিচালিত অটোরিকশায় থাকা মা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার মজুমদারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মিরওয়ারিশপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পলি রানী মজুমদার ও তার মেয়ে নিধি (২)।
বেগমগঞ্জ থানার ওসি হারুন-উর রশিদ চৌধুরী জানান, অটোরিকশাটি চৌমুহনী থেকে আপানিয়ায় যাচ্ছিল। সকাল পৌনে ৯টার দিকে উপজেলার মজুমদারহাট এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপভ্যান তাদের চাপা দেয়। এতে স্কুলশিক্ষিকা পলি রানী ও তার মেয়েসহ পাঁচজন আহত হন।
তাদের উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মা ও মেয়েকে মৃত বলে ঘোষণা করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।