সকল মেনু

দিল্লিতে নিহত বেড়ে ৩৪; জাতিসংঘের ক্ষোভ

হটনিউজ ডেস্ক:

ভারতের দিল্লিতে সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা দু’ শতাধিক। এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লি যে ব্যর্থ সে কথা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, দিল্লিতে এতো মানুষের মৃত্যু দুর্ভাগ্যজনক। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের আহবান জানিয়েছে সংস্থাটি।

গতকাল থেকে অশান্তি কিছুটা কমেছে। কিন্তু আতঙ্ক কাটেনি রাজধানীর। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর থেকে কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে উত্তর-পূর্ব দিল্লির পরিস্থিতি।

এদিকে, দিল্লির সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪-এ । বৃহস্পতিবার আরও তিনজনের মৃত্যুর খবর এসেছে। সোমবার চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার নয়জনের মৃত্যু হয়েছে। বুধবার ১৪ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার তিনজনের মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top