সকল মেনু

ভিলেন রূপে হাজির হচ্ছেন প্রসেনজিৎ

হটনিউজ ডেস্ক:
ভারতের বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জী এবার এবার ভিলেন রূপে পর্দায় হাজির হচ্ছেন। ‘জ্যেষ্ঠপুত্র’-র সাফল্যের পর আবারও ফিরতে চলেছে কৌশিক-প্রসেনজিৎ জুটি। এ ছবিতে ভিলেনের চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎকে।

পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি এবং তার উপরে খলনায়ক প্রসেনজিৎ, উত্তেজনার পারদ যে দর্শকদের মধ্যে বাড়তে চলেছে, তা হলফ করে বলা যায়। ছবির নাম এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। আগামী, ৮ ফেব্রুয়ারি জানা যাবে ছবির নাম। ছবির নামের পাশপাশি ওই দিন জানা যাবে অন্যান্য কলাকুশলীর নামও।
গত বছর ২৬ এপ্রিল মুক্তি পেয়েছিল জ্যেষ্ঠপুত্র। নাম ভূমিকায় দেখা গিয়েছিল প্রসেনজিৎকে। তার অভিনয়, কৌশিকের পরিচালনায় দর্শকের ভূয়সী প্রশংসা কুড়িয়েছিল। তবে বিতর্কও দানা বেঁধেছিল ওই ছবি ঘিরে। পরিচালক প্রতিম ডি গুপ্ত দাবি করেছিলেন ওই ছবির স্ক্রিপ্ট ঋতুপর্ণ ঘোষের সঙ্গে বসে তার লেখা। কৌশিক তাকে বঞ্চিত করে সে ছবি নিয়ে ছবি বানিয়েছেন। যদিও কৌশিকের বক্তব্য ছিল ঋতুপর্ণের ভাই ইন্দ্রনীলের সঙ্গে যাবতীয় কথা বলা ছিল তার।

সে যাই হোক, বিতর্ক সত্ত্বেও সে ছবি কুড়িয়েছিল প্রচুর সুনাম। আপাতত দর্শকেরা আরও একবার প্রসেনজিৎ-কৌশিক ম্যাজিক দেখতে মুখিয়ে রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top