সকল মেনু

চিঠি দিয়ে পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত মুশফিকের: বিসিবি

হটনিউজ ডেস্ক:

পাকিস্তানে খেলতে যাবেন না মুশফিকুর রহিম। বিষয়টি আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জানিয়েছেন এ তারকা ক্রিকেটার। মুশফিকের নাম ছিল পাকিস্তান সফরের টি-টোয়েন্টি দলে। চিঠি দেয়ায় তাকে বাদ দিয়েই গঠন করা হয়েছে টি-টোয়েন্টি দল।

বাংলাদেশের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানিয়েছেন, আমরা মুশফিকের চিঠি পেয়েছি। ওকে ছাড়াই পাকিস্তান সফরের দল দেব। সে আমাদের জানিয়েছে এবং আমরা তা গ্রহণ করেছি।

শুধু মুশফিক নন, পাকিস্তানে যাচ্ছেন না বাংলাদেশের স্পিন বোলিং পরামর্শক ডেনিয়েল ভেট্টরি, ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেঞ্জি, ট্রেনার মারিও ভিল্লাভারায়ন, কম্পিউটার বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখরন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top