
হট নিউজ ডেস্ক:
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সদর এলাকার কাউননাড়া এলাকায় এক সৌদি প্রবাসীর স্ত্রী ও ছেলে হত্যা করেছে দুর্বুত্তরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন সৌদি প্রবাসী মজনু মিয়ার স্ত্রী পারভিন আক্তার (২৫) ও তাদের ছেলে নূর মোহাম্মাদ।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে কোনো এক সময় পারভিন ও নূর মোহাম্মদকে হত্যা করা হয়। খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়। তাদের শরীরে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।