
হটনিউজ ডেস্ক:
ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী এলাকায় বরিশালগামী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক সৌরভ মোল্লা (১৯) নামের এক স্কুলছাত্রের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলের অপর আরোহী রাকিবকে (১৮) গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।
আজ রবিবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৌরভ মোল্লা ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের জামাল মোল্লার ছেলে। সৌরভ এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল। নিহত রাকিব ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী মহল্লার ইউসুফ মিয়ার ছেলে। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।