
হটনিউজ ডেস্ক:
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপির পূর্ব ঘোষিত শোভাযাত্রা পণ্ড করে দিয়েছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ র্যালি হওয়ার কথা ছিল।
কর্মসূচি পালনের আগেই পুলিশ ধরপাকড় শুরু করে। বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়। এর ফলে মূহূর্তেই ফাঁকা হয়ে যায় নয়াপল্টন এলাকা। এ সময় নয়াপল্টন বিএনপি অফিসের সামনে থেকে কয়েকজন নেতাকর্মী আটক করে পুলিশ।
এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার মানুষের মৌলিক অধিকার হরণ করছে। মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছে। গণতান্ত্রিক কর্মকাণ্ডে বাধা দিচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।