
হটনিউজ ডেস্ক:
টাঙ্গাইলে বঙ্গবন্ধুসেতু গোল চত্বরে মাইক্রোবাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি কাজী আয়ুবুর রহমান বলেন, সিরাজগঞ্জ থেকে একটি মাইক্রোবাস বঙ্গবন্ধু সেতু গোল চত্বর এলাকায় এসে পৌঁছায়। এ সময় মাইক্রাবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কর পাশে দাঁড়িয় থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাইক্রবাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে একই পরিবারের ৩ জন নিহত ও ৫ জন আহত হন। পরে পুলিশ খবর পেয়ে আহতদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।