সকল মেনু

মুক্তিযোদ্ধাদের অসচ্ছলতা রাষ্ট্রের জন্য লজ্জার: হাইকোর্ট

হটনিউজ ডেস্ক:

মুক্তিযোদ্ধাদের অসচ্ছল থাকাটা রাষ্ট্রের জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। মুক্তিযোদ্ধাদের বিষয়ে এক মামলার শুনানি নিয়ে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এমন মন্তব্য করে রায় ঘোষণা করেন।

এছাড়া মুক্তিযোদ্ধাদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে ভাতা প্রদান করা করুনা নয়, এটি তাদের অধিকার বলেও মন্তব্য করেন আদালত।

একই সঙ্গে চাঁদপুর, পাবনা, কুষ্টিয়াসহ চার জেলার ২০৮ জন মুক্তিযোদ্ধাকে ৯০ দিনের মধ্যে গেজেটভুক্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top