
হটনিউজ ডেস্ক:
‘বাংলাদেশ এখন সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছে। এই দেশে দুই মাসের শিশু থেকে ৯০ বছরের বৃদ্ধ কেউ নিরাপদে নেই।’
আজ রবিবার (১ ডিসেম্বর) দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশে যারা দুর্বল, শারীরিকভাবে একটু নাজুক, তারা সবচেয়ে বেশি অনিরাপদে আছেন। এখানে দুই মাসের শিশু থেকে শুরু করে ৯০ বছরের বৃদ্ধা অথবা তরুণ যুবক, ভাই-বাবা কেউই নিরাপদে নেই। কারণ, বাংলাদেশ এখন সন্ত্রাসের জনপদ।
‘নারী ও শিশু অধিকার ফোরাম’ আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, অধ্যাপক ড. দিলারা চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, জাহানারা আহমেদ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।