সকল মেনু

নারায়ণগঞ্জে আটকরা নব্য জেএমবির সদস্য

হটনিউজ ডেস্ক:

পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, নারায়ণগঞ্জে জঙ্গি সন্দেহে আটক রুমী মূলত নব্য জেএমবির সদস্য। সাম্প্রতিক সময়ে ঢাকার ৫টি হামলা ও হামলাচেষ্টার সঙ্গে তাদের যোগসূত্র রয়েছে।

তিনি বলেন, এ বাড়িটিতে বিস্ফোরণ ও বোমা তৈরির কিছু সরঞ্জাম রয়েছে, যা বিগত সময়ে ঢাকায় যেসব বিস্ফোরক উদ্ধার করা হয়েছে সেগুলোর সঙ্গে মিল রয়েছে।
অভিযান এখনও শেষ হয়নি পরে আরও বিস্তারিত জানানো হয়েছে বলে জানান মনিরুল।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার তক্কার মাঠ এলাকায় অবস্থিত একটি বাড়িতে অভিযান চলাকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মূলত এ বাড়িতে তারা ছিলেন না। পাশের একটি বাসা থেকে রুমী নামে একজনকে আটক করা হয়েছে। আর তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। ঢাকার বড় বড় হামলার সাথে তার যোগসূত্র রয়েছে।
এসব বিস্ফোরকের সঙ্গে বিভিন্ন সময় জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হওয়া বিস্ফোরকের মিল রয়েছে। এ আস্তানা থেকে পাওয়া বিস্ফোরক নিষ্ক্রিয় করার পর আবারও ব্রিফিং করা হবে বলেও তিনি জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top