সকল মেনু

বাংলাদেশের যুবাদের উড়ন্ত সূচনা

হটনিউজ ডেস্ক:

শ্রীলঙ্কায় উড়ন্ত সূচনা বাংলাদেশের যুবাদের। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে আরব আমিরাতকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

শ্রীলঙ্কার কাটুনায়েকের এফজে স্পোর্টস কমপ্লেক্সে প্রথমে ব্যাট করে ২৭ ওভারে মাত্র ১২৭ রানে অলআউট হয়ে যায় আমিরাত।

পেসার তানজিম সাকিব ও স্পিনার রাকিবুল হাসান নিয়েছেন ৩টি করে উইকেট। ২ উইকেট নেন শরিফুল হাসান।
জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২১ দশমিক ৩ ওভারে জয় তুলে নেয় বাংলাদেশের যুবারা।

দলের পক্ষে তানজিদ ৪৫, পারভেজ ৩০ ও মাহমুদুল করেন অপরাজিত ২৭ রান। ম্যাচসেরা হয়েছেন তানজিদ হাসান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top