
হটনিউজ ডেস্ক:
চাঁদপুরের হাজীগঞ্জে আগুনে দুই ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। হাটিলা পূর্ব ইউনিয়নের লাওকোরা গ্রামে এ ঘটনা ঘটে।
শুক্রবার দিবাগত রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত। ক্ষতিগ্রস্তরা হলেন উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের লাওকোরা গ্রামের। খন্দকার বাড়ির খন্দকার আল-আমিন ও খন্দকার মামুন।
প্রত্যক্ষদর্শী বাসিন্দা খন্দকার রাকিব ও জুয়েল বলেন, গভীর রাতে কোনো কারনে দোকানগুলোতে আগুনের সূত্রপাত হয়। হঠাৎ করে আগুনের লেলিহান শিখা দোকানে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে আগুনে সব পুড়ে যায়। স্থানীয় দমকল বাহিনীর সহায়তায় আগুন নিভানো সম্ভব হলেও দুই দোকানে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়ে যায়। এর মধ্যে আলামিনের প্রায় সাড়ে চার লাখ টাকার মালামাল পুড়েছে।
ক্ষতিগ্রস্ত আলামিন বলেন, আমার নতুন দোকানে বিভিন্ন মোবাইল কোম্পানির লোড ও বিকাশ ছিল। বিভিন্ন এনজিওতে আমার ঋণ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি বলেন রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।