সকল মেনু

রাস্তার আবর্জনা পরিষ্কারে জাপানি নারী, ছবি ভাইরাল

হটনিউজ ডেস্ক:
জাপানিরা কাজ করতে ভালোবাসে প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে। কারণ জাতিগতভাবে পরিশ্রমী তারা। ঠিক তারই প্রমাণ দিলেন এক জাপানি নারী। বাংলাদেশে ঘুরতে এসে অপরিচ্ছন্ন সড়ক দেখে নিজেই পরিষ্কার করতে লেগে যান ওই নারী পর্যটক। আর সেই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইলে ভিডিও ধারন ও ছবি তুলেছে পথচারীরা। এরপর তা ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় হাতে গ্লোভস পড়ে রাস্তার নোংরা পানি থেকে আবর্জনা তুলছেন ওই নারী। আর তার চারপাশে মানুষ দাঁড়িয়ে তার কার্যক্রম দেখছেন এবং ছবি তুলছেন। তবে ছবিটি কোথা থেকে তোলা তা জানা যায়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ছবি শেয়ার করে কেউ কেউ লিখছেন, অনেক ছোটবেলা থেকেই পরিষ্কার পরিচ্ছন্নতার ট্রেনিং দেয়া হয় জাপানিদের। তাই এরা এমন শুধু পরিষ্কার করা নয়, জাপানিরা পৃথিবীর সবদেশের থেকে শ্রেষ্ঠ ভদ্র উপাধির অধিকারী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top