
হটনিউজ ডেস্ক:
কেরানীগঞ্জে মনির হোসেন (২৫) নামে এক যুবককে চোর সন্দেহে মঙ্গলবার রাতে তাহসিনুল কুরআন মাদ্রাসার একটি কক্ষে আটক করে রাখে। পরদিন সকালে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় তার। এ ঘটনায় থানায় আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। নিহত যুবকের পরিবারের দাবি মনিরকে হত্যা করে আত্মহত্যা চালানো পায়তারা করছে মাদ্রসা কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে কেরানীগঞ্জের মডেল থানাধীন মধ্যের চর (ওয়াসপুর) এলাকার তাহসিনুল কুরআন মাদ্রাসায়।
তাহসিনুল কুরআন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আরিফুর রহমান জানান, মঙ্গলবার রাত ১টার সময় মাদ্রাসার জানালার কাছে উকি-ঝুকি করতে দেখে আমরা তাকে আটক করি। এরপর তার কথা-বার্তা সন্দেহ জনক হলে আমরা একটি কক্ষে তাকে আটক করে রাখি। এরপর সকালে ১০টায় সেই রুমের দরজা খুলতে গেলে ভেতর থেকে দরজা বন্ধ করে রাখা দেখতে পাই। পরে জানালার ফাক দিয়ে তাকিয়ে দেখি যুবকটি সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে। এরপর বিষয়টি এলাকাবাসীকে জানিয়ে থানা পুলিশকে খবর দেই। পুলিশ এসে লাশ নিয়ে যায়।
নিহতের বাবা নাজিম উদ্দিম জানান, আমার ছেলে একজন গাড়িচালক। সে মঙ্গলবার রাত ১২টার সময় আমার সাথে দেখা করে বাড়ি থেকে বের হয়। এরপর সারা রাত আর বাড়ি ফিরে আসে নাই। সকাল বেলা লোকমুখে জানতে পারি আমার বাড়ির পাশে তাহসিনুল কুরআন মাদ্রাসায় সিলিং ফ্যানের সাথে আত্মহত্যা করে ঝুলে আছে। আমি এটা বিশ্বাস করতে পারছি না। আমার ছেলে চোর না। তাকে মাদ্রাসার লোকজন হত্যা করে আত্মহত্যা চলানোর চেষ্টা করছে। আমার ছেলে অপরাধ করলে মাদ্রাসার পাশে আমার বাড়ি এবং আমার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তারা আমাকে খবর দিতে পারতো। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।
কেরানীগঞ্জ মডেল থানার এস আই আব্দুল জলিল বলেন, মধ্যের চর (ওয়াসপুর) এলাকায় তাহ্সিনুল কুরআন মাদ্রাসায় মঙ্গলবার রাত আনুমানিক দেড়টার দিকে মাদ্রাসার জানালা দিয়ে একজন মধ্য বয়সী যুবক উকি-ঝুকি মারতে থাকে। এতে মাদ্রাসা কর্তৃপক্ষের সন্দেহ হলে তাকে একটি রুমের মধ্যে এনে আটকে রাখে। পরের দিন সকাল বেলা ভেতর থেকেই গেট আটকানো দেখে মাদ্রাসা কর্তৃপক্ষ কেরানীগঞ্জ মডেল থানায় খবর দেয়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে রুমটি ভেতর থেকেই আটকানো দেখতে পাই। পরে রুমের ভেতর ঢুকে ফ্যানের সিলিং এর সাথে যুবকের দেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। নিহতের পকেটে থাকা কাগজপত্র থেকে তার পরিচয় নিশ্চিত হই। পেশায় সে একজন গাড়িচালক। তবে কি কারণে সে এখানে এসেছে তা এখোনো জানতে পারিনি। নিহতের দেহ সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করি।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, নিহতের বাবা আত্মহত্যার প্ররোচনার অভিযোগে এসে থানায় একটি মামলা দায়ের করা হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।