সকল মেনু

আদালতে মিন্নির জামিন চেয়ে আবেদন

হটনিউজ ডেস্ক:

বরগুনা সদরে চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যাকাণ্ডে গ্রেফতার তার স্ত্রী ও মামলার প্রধান সাক্ষী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন করা হয়েছে। মঙ্গলবার সকালে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতে এ আবেদন করেন তার আইনজীবী।

সকাল সাড়ে ৯টায় দায়রা জজ আদালতে মিন্নির পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী ও জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাহবুবুল বারী আসলাম। দুপুর সাড়ে ১২টায় জামিন শুনানি হবে।

এর আগে মিন্নির আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহার ও তার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তির আবেদন নামঞ্জুর করেন বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বিচারক মো. সিরাজুল ইসলাম গাজী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top