সকল মেনু

শাকিবের ভিডিও বার্তা আমার ও আমার ছবির জন্য বাড়তি পাওয়া

হটনিউজ ডেস্ক:
গতকাল দেশের ৩৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সাইফ চন্দনের ‘আব্বাস’। নাম ভূমিকায় অভিনয় করেছেন নিরব। অনলাইনে ছবির ট্রেলার ও গান পছন্দ করেছে অনেকেই। প্রশংসিত হয়েছে নিরবের নতুন লুকও। এবার ‘আব্বাস’-এর জন্য শুভ কামনা জানিয়ে এক ভিডিও বার্তায় হাজির হয়েছেন শাকিব খান।

ভিডিওতে শাকিব বলেন, ‘সাইফ চন্দন ও নিরব দুজনই আমার ছোট ভাই। ছবিটি যেন ভালো ব্যবসা করে সেটার জন্য শুভ কামনা। ছবির ট্রেলার দেখেছি। আমার বিশ্বাস, ছবিটি সবার ভালো লাগবে। এই ছবির সাফল্য কামনা করছি।’ শাকিব খানের এমন বার্তায় দারুণ খুশি নিরব। বলেন, ‘শাকিব খান সুপারস্টার। আমার খুব পছন্দের মানুষ। সব সময় আমাকে উৎসাহ দেন। তাঁর এই ভিডিও বার্তা আমার ও আমার ছবির জন্য বাড়তি পাওয়া।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top