
হট নিউজ ২৪
সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আন্তঃনগর উপবন এক্সপ্রেসে বগি লাইনচ্যূত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ২ শতাধিক যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
রবিবার রাত পৌনে ১২টার দিকে কুলাউড়ার বরমচাল এলাকায় ট্রেনটির বগি লাইনচ্যূত হওয়ায় এ দুর্ঘটনা ঘটে।
ট্রেন দুর্ঘটনায় নিহত চার জনের মাঝে তিন জনের পরিচয় পাওয়া গেছে। কুলাউড়া হাসপাতাল সূত্রে নিহতরা হলেন ফাহমিদা ইয়াসমিন ইভা (২০), মনোয়ারা পারভীন (৪৫) ও সানজিদা আক্তার (২২)।
নিহত একজন পুরুষের পরিচয় পাওয়া যায়নি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।