আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির ফরিদপুরের সালথা উপজেলা শাখার ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাতীয় যুবশক্তির ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক জুনায়েদ মাহমুদ, সদস্যসচিব সাইম হোসেন ও মুখ্য সংগঠক মো. জিহাদ খানের স্বাক্ষরিত প্যাডে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে মো. আল আমিনকে আহ্বায়ক, মাহমুদুল হাসানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ইয়াদ আলীকে সদস্যসচিব, মো. আবু সালেহকে সিনিয়র সদস্যসচিব এবং মো. আসিফ হোসাইনকে মুখ্য সংগঠক করা হয়েছে।
এ ছাড়া মো. ইব্রাহিম রাজিব মুন্সীকে সিনিয়র সংগঠক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন মিরান শেখ, ফরহাদ আহমেদ, জিহাদ হাসান, মুজাহিদ, মাওলানা ফরিদ মোল্যা, সাকিল হোসেন ও ফরিদ মোল্যা।
নবগঠিত কমিটির আহ্বায়ক মো. আল আমিন বলেন, সালথায় এই প্রথম জাতীয় যুবশক্তির কমিটি ঘোষণা করা হয়েছে। এ জন্য জাতীয় যুবশক্তির জেলা ও কেন্দ্রীয় কমিটি এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরও বলেন, জুলাইয়ের প্রত্যাশা পূরণ এবং বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তাঁরা কাজ করে যাবেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।