মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়ে আরও যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, বহুপক্ষীয় কোনো ফোরামে অংশ নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ‘ফার্স্ট’ নীতি অনুসরণ করে। কোনো উদ্যোগে যুক্ত হলে এতে বাংলাদেশের কী সুবিধা এবং দেশের জনগণের কী লাভ হবে, তা যাচাই-বাছাই করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, ‘মক্কা চুক্তিতে অংশ নেওয়ার আগে আমরা বিষয়টি যাচাই-বাছাই করব।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, এ বিষয়ে বাংলাদেশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব পায়নি। তবে বিষয়টি উন্মুক্ত রয়েছে। সরকার বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।