সকল মেনু

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন বৈধ

১১ দলীয় জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদ (অব.)-এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৬ আগস্ট) নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। যাচাই শেষে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল মো. আব্দুল বাতেন জানান, যাচাই-বাছাইয়ে অলি আহমদের মনোনয়নপত্র সঠিক হিসেবে পাওয়া গেছে। ফলে নির্ধারিত দিনে রাষ্ট্রপতি নির্বাচনে তিনি বৈধ প্রার্থী হিসেবে থাকছেন। একটি মনোনয়নপত্র বৈধ হওয়ায় দ্বিতীয় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রয়োজন নেই বলেও জানান তিনি।

আব্দুল বাতেন বলেন, অলি আহমদের প্রার্থিতা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই। রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্য জোট অংশ নেবে। তার মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলেন জামায়াতে ইসলামীর আমির, আর সমর্থক ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আল-আমিন।

এদিকে, বিএনপি ও সমমনা দলগুলোর সমর্থিত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্রও রোববার যাচাই-বাছাই হওয়ার কথা রয়েছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top