আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি
নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল নিয়ে দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল ‘হট নিউজ ২৪ বিডি ডটকম’ এ সংবাদ প্রকাশের পর ফরিদপুরের সালথায় প্রায় লক্ষাধিক টাকার চায়না দুয়ারি জাল ধ্বংস করেছে সালথা উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৮ জুলাই) দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে ৪০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, উপজেলা মৎস্য অফিসার তরুণ বসু।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের জন্য বিভিন্ন নদী ও বিলে (মোবাইল কোর্ট) পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে উপজেলার আটঘর ইউনিয়নের কুষ্টিয়ার চক ও মালঞ্চ নদীতে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় লক্ষাধিক টাকার নিষিদ্ধ ৩৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। চায়না দুয়ারি জাল দেশের মৎস্য সম্পদের জন্য হুমকি, এসব নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হবে।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট দবির উদ্দিন বলেন, অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি জব্দ করে বিনষ্ট করা হয়েছে। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উপজেলার সকলের সহযোগীতা নিয়ে সামনের দিনগুলোতে এই অভিযান আরও জোরালো হবে। পাশাপাশি সবাই যদি সতর্ক হই তাহলে রক্ষা পাবে মৎস ও জলজ সম্পদ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।