ফরিদপুরের সালথায় গাছবোঝাই নছিমনের সঙ্গে ব্যাটারি চালিত ইজিবাইকের সংঘর্ষে ইজিবাইক চালক জুলহাস মাতুব্বর (২৬) নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে উপজেলার শৌলডুবি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জুলহাস মাতুব্বর উপজেলার নিধিপট্টি গ্রামের ওহিদ মাতুব্বরের ছেলে। এই ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।
জানা যায়, জুলহাস মাতুব্বর ৫জন যাত্রী নিয়ে সালথা বাজার থেকে রামকান্তপুর বাজারের দিকে যাচ্ছিলেন। শৌলডুবি এলাকায় পৌছলে সাইড রাস্তা থেকে গাছ বোঝাই একটি নছিমন পাকা রাস্তায় উঠার সময় ইজিবাইকে ধাক্কা দেয়। এসময় ইজিবাইক টি পড়ে ধুমরে মুচড়ে যায়। এসময় গুরুতর আহত জুলহাজ কে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ইজিবাইকের সবাই আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত জুলহাসের ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। এই ঘটনার পর নছিমন চালক মো. ইব্রাহীম পলাতক রয়েছে। সে পার্শ্ববর্তী রামকান্তপুর গ্রামের লাল মিয়ার ছেলে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া এসেছে।
দুর্ঘটনার বিষয় টি নিশ্চিত করে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান জানান, ইজিবাইক ও নছিমনের সংঘর্ষে জুলহাস নামের ইজিবাইক চালক নিহত হবার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।