সকল মেনু

স্কুল পর্যায় থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী

স্কুল পর্যায় থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন। তিনি জানান, কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইনোভেশন গ্র্যান্ড প্রদানের পরিকল্পনা নিয়েছে সরকার।

মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত উচ্চশিক্ষার মানোন্নয়ন বিষয়ক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, গবেষণা ও উদ্ভাবনের যুগে কেবল মুখস্থনির্ভর শিক্ষা দিয়ে দক্ষ মানবসম্পদ তৈরি সম্ভব নয়। আমাদের শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা শুধু চাকরি খোঁজে না, বরং কর্মসংস্থান সৃষ্টি করতেও সক্ষম হয়।

তিনি আরও বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণাকেন্দ্রিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষকদের গবেষণার সুযোগ বাড়ানো, ল্যাব সুবিধার উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের একাডেমিক পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

একইসঙ্গে শিল্পখাত ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয় বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা যেন বাস্তব জীবনের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, সেদিকে নজর দিতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top