সকল মেনু

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে ফোনালাপ হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) আরাগচির অফিসিয়াল টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানা গেছে।

আরাগচি বলেছেন, ফোনালাপে তাঁরা ‘সংলাপ ও কূটনীতি’ অব্যাহত রাখার পাশাপাশি আঞ্চলিক রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।

দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ এমন সময়ে হলো যখন যুদ্ধ শেষ করার জন্য নতুন মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে সম্ভাব্য চুক্তি সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top